Wednesday, April 5, 2017

যে ঘরে মূর্তি কিংবা ছবি থাকে সে ঘরে প্রবেশ করা নাজায়িয ও হারাম

No comments:

Add caption

  1. যে ঘরে মূর্তি কিংবা ছবি থাকে সে ঘরে প্রবেশ করা নাজায়িয ও হারাম

  2. মুফতী আহমদ আবূ সাফওয়ান


  1. عن حضرت ام الـمؤمين الثالثة عائشة الصديقة عليها السلام انها قالت وعد رسول الله صلى الله عليه وسلم جبرائيل عليه السلام فى ساعة ياتيه فيها فجاءت تلك الساعة ولم ياته وفى يده عصا فالقاها من يده وقال من يخلف الله وعده ولارسله ثم التفت فاذا جرو كلب تحت سرير فقال يا ام الـمؤمين الثالثة عليها السلام متى دخل هذا الكلب ههنا فقالت والله ما دريت فامره به فاخرج. فجاء جبراءيل عليه السلام فقال رسول الله صلى الله  وعدتنى  فجلس  لك  فلم  تات  فقال منعنى الكلب الذى كان فى بيتك. انا لا ندخل بيتا فيه كلب ولا صورة.

    অর্থ: হযরত উম্মুল মু’মিনীন ছিদ্দীক্বা আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত জিব্রাঈল আলাইহিস্ সালাম নির্দিষ্ট সময়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাক্ষাৎ করার ওয়াদা করলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে হযরত জিবরীল আলাইহিস সালাম আসলেন না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক হাতে একখানা লাঠি ছিল, তিনি সেটা ফেলে দিলেন এবং বললেন, “মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল আলইহিমুস সালাম উনারা ওয়াদা খিলাফ করেন না।” অতঃপর লক্ষ্য করলেন, চৌকির নীচে একটি কুকুরের বাচ্চা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন “হে উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আলাইহাস সালাম! এই কুকুরটি এখানে কখন প্রবেশ করলো?” তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার কসম আমি জানিনা। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম উনার হুকুমে কুকুরটি বের করে দেয়া হলো। অতঃপর হযরত জিবরীল আলাইহিস্ সালাম তিনি মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আসলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “হে জিবরীল আলাইহিস্ সালাম! আপনি আমার সাথে সাক্ষাৎ করার ওয়াদা করেও সাক্ষাৎ করলেন না অথচ আমি আপনার অপেক্ষায় বসে আছি। হযরত জিবরীল আলাইহিস্ সালাম তিনি বললেন, আপনার ঘরের কুকুরটি আমার প্রবেশে বাধা দিয়েছে। কেননা আমরা রহমতের ফেরেশ্তা আলাইহিস সালাম ঐ ঘরে প্রবেশ করিনা, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে। (মুসলিম শরীফ কিতাবুল লিবাছ বাবুত তাহরীমুত তাছাবীর ২য় জিঃ পৃঃ ১৯৯)

    عن حضرت على كرم الله وجهه عليه السلام قال صنعت طعاما فدعوت النبى صلى الله عليه وسلم فجاء فدخل فراى سترا فيه تصاوير فخرج وقال ان الملكئة لا تدخلو بيتا فيه تصاوير.

    অর্থঃ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খাদ্য তৈরী করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম উনাকে দাওয়াত দিলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম তিনি এসে, ঘরে প্রবেশ করে ছবিযুক্ত একটি পর্দা দেখে, ঘর হতে বের হয়ে গেলেন এবং বললেন, “নিশ্চয়ই হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ঐ ঘরে প্রবেশ করেননা, যে ঘরে ছবি বা মূর্তি থাকে।” (নাসাঈ শরীফ ২য় জিঃ পৃঃ ৩০০)।

No comments:

Post a Comment

 
back to top