Wednesday, April 5, 2017

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক-ধারাবাহিক।

No comments:

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক-ধারাবাহিক।

=========================================================================


সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক-ধারাবাহিক।
****************************************************************************
পূর্ব প্রকাশিতের পর —
***********************
পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে আরও উল্লেখ আছে-
قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل وعزتى وجلالى لاعذبت احدا يسمى باسمك فى النار.
অর্থ: “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বলেন, আমার ইজ্জত ও জালালের ক্বসম করে বলছি যে, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার নাম মুবারক অনুযাযী যাদের নাম রাখা হবে তাদের কাউকেই দোযখে শাস্তি দিব না।” (পবিত্র মুসনাদুল ফিরদাউস)
 
আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিকভাবে নুবুওওয়াত প্রকাশ ও এতদসম্পর্কিত মু’জিযা শরীফ
 
আরো বর্ণিত রয়েছে, হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের পূর্বে আমি বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামেনে গেলাম এবং আশ কালান ইবনে আবিল আওয়ালিমের কাছে অবস্থান করলাম। তিনি ছিলেন অতিবৃদ্ধ দুর্বল ও শক্তিহীন ব্যক্তি। আমি যখনই ইয়ামেন যেতাম, উনার সাথে দেখা করে আসতাম। তিনি প্রত্যেকবার আমাকে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তিত্ব পয়দা হয়েছেন কি, যিনি গৌরব ও সম্মান-মর্যাদা অর্জন করেছেন কিংবা তোমাদের ধর্মের বিরোধিতা করছেন? আমি না সুচক উত্তর দিতাম। এবার যখন আমি উনার কাছে অবস্থান করলাম, তখন তিনি পূর্বের তুলনায় অধিক জীর্ণ-শীর্ণ ও নিঃশক্তি হয়ে গিয়েছিলেন। উনার কানও বধির ছিলো। উনার পুত্র উনার কাছে উপস্থিত থেকে উনাকে ধরে বসাত। তিনি আমাকে বললেন, নিজের বংশ তালিকা বর্ণনা করুন। আমি বললাম, আমি হযরত আব্দুর রহমান ইবনে আওফ ইবনে আবদে আওফ ইবনে হারিছ ইবনে যাহরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। আশকালান বললেন, এ জন্যে আপনাকে একটি সুসংবাদ দিচ্ছি, যা বাণিজ্যের তুলনায় উত্তম। মহান আল্লাহ পাক তিনি আপনার ক্বওম থেকে গত মাসে যিনি আখিরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন এবং উনার উপর কিতাব নাযিল করেছেন। তিনি প্রতিমার পূজা করতে নিষেধ করেন, এক আল্লাহ পাক উনার পথে দাওয়াত দেন, সদাসর্বদা সত্য কথা বলেন এবং বাতিল বা খারাপ কাজ করতে নিষেধ করেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কোন গোত্র থেকে? তিনি বললেন, বনী হাশিম থেকে। আপনারা উনার অবস্থা প্রত্যক্ষ করুন। হে আব্দুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! উনাকে সত্যবাদী বিশ্বাস করে উনার খিদমত ও উনার সমর্থন করুন। এই কয়েক লাইন কবিতা আমার পক্ষ থেকে উনাকে উপহার দিবেন।
اشهد بالله ذى المعال * وفائق الليل با لصباح
اشهد بالله رب موسى * انك ارسل بالبطاح
فكن شفيعى الى مليك * يدعوا البر ابا الى الصلاح
“আমি সুমহান আল্লাহ পাক উনার সাক্ষ্য দেই, যিনি রাতকে ভোর দ্বারা উন্মোচন করেন। আমি হযরত মুসা আলাইহিস সালাম উনার মহান রব- উনার সাক্ষ্য দেই। আপনি (আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তথা সারা কায়িনাতের জন্য প্রেরিত হয়েছেন। অতএব, আপনি সেই রাজাধিরাজ (মহান আল্লাহ পাক) উনার কাছে আমার শাফায়াতকারী হবেন, যিনি সৃষ্টিকে হক্ব ও সত্যের দিকে আহ্বান করেন।”
(ইনশাআল্লাহ চলবে)

No comments:

Post a Comment

 
back to top